দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি খুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার ইলিয়াস সরদারের বাড়ির ভাড়াটিয়া ইমান আলীর ছেলে।

নিহতের বাবা ইমান আলী বলেন, মাসদাইর গুদারাঘাট এলাকায় একটি দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আব্দুর রহিমের পেটে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাত করার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/103871/দুর্বৃত্তদের-ছুরিকাঘাতে-ইলেকট্রিক-মিস্ত্রি-খুন
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি খুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি খুন Reviewed by mehedi hasan on January 17, 2020 Rating: 5

No comments