চট্টগ্রাম গাউছুল আজম সিটিতে তরিক্বত কনফারেন্স ২০ জানুয়ারি
বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বায়েজীদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আগামী সোমবার ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
কনফারেন্স উপলক্ষে (১১ জানুয়ারি) শনিবার বাদে মাগরিব গাউছুল আজম কমপ্লেক্সে বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, আলহাজ মোহাম্মদ শহীদ উল্লাহ, আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, আলহাজ মোহাম্মদ হাসান, মোহাম্মদ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২০ জানুয়ারি চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এমআরএম/এমকেএইচ
from jagonews24.com | rss Feed https://ift.tt/2trA2y3
No comments