পামেলার পঞ্চম বিয়ে, স্বামীর বয়স ৭৪

পামেলার পঞ্চম বিয়ে, স্বামীর বয়স ৭৪

‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলার বর্তমান স্বামী জন পিটারস ছিলেন বিশ্বখ্যাত ছবি ব্যাটম্যান-এর প্রোডিউসার

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলার বর্তমান স্বামী জন পিটারস ছিলেন বিশ্বখ্যাত ছবি ব্যাটম্যান-এর প্রোডিউসার। সোমবার মালিবুতে বিয়ে হয় দু’জনের।

একসময় হেয়ার ড্রেসারের কাজ করতেন এই জন পিটারস। সেখান থেকে প্রযোজক হয়ে ওঠেন তিনি। 

৫২ বছরের পামেলা ও ৭৪ বছরের জন যখন প্রথম ডেটে গিয়েছিলেন, তা আজ থেকে ৩০ বছর আগে। প্রথমবার দেখা করার তিন দশক পর বিয়ে করলেন তারা। এর আগে পামেলার সঙ্গে যাদের বিয়ে হয়েছিলো তারা হলেন টমি লি, কিড রক এবং রিক সলোমন। এদের মধ্যে রককে দু’বার বিয়ে করেন এই অভিনেত্রী। পামেলা এর আগে ফরাসি ফুটবলার আদলি রামির প্রেমে পড়ে। কিন্তু গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়। পামেলার অভিযোগ ছিলো, রামি একসঙ্গে দু’টি সম্পর্কে জড়িয়েছিলেন।

বিয়ের পর পিটারস জানিয়েছেন, সর্বত্রই সুন্দরী মেয়ে রয়েছে। কিন্তু আমি গত ৩৫ বছর ধরে কেবল পামেলাকেই চেয়েছি। 

বাংলাদেশ জার্নাল/ এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104535/পামেলার-পঞ্চম-বিয়ে-স্বামীর-বয়স-৭৪
পামেলার পঞ্চম বিয়ে, স্বামীর বয়স ৭৪ পামেলার পঞ্চম বিয়ে, স্বামীর বয়স ৭৪ Reviewed by mehedi hasan on January 22, 2020 Rating: 5

No comments