গ্রিজমানের জোড়া গোলে শেষ ষোলোয় বার্সা

গ্রিজমানের জোড়া গোলে শেষ ষোলোয় বার্সা

জয় পেলেও এ্যাওয়ে ম্যাচে তৃতীয় সারির দল ইবিজার বিপক্ষে মাঠে নেমেই হোঁচট খায় কাতালানরা।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

জয় পেলেও এ্যাওয়ে ম্যাচে তৃতীয় সারির দল ইবিজার বিপক্ষে মাঠে নেমেই হোঁচট খায় কাতালানরা। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় গোল খেয়ে বসে তারা। 

এই খেলায় মাঠে নামেননি লিওনেল মেসি, সের্হিও বুসকতেস ও জেরাড পিকে। খেলার প্রথম দিকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি বেশ ভালভাবেই প্রকাশ পায়। বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণভাগে ধুঁকতে দেখা যায় বার্সাকে।

নবম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে ইবিজাকে এগিয়ে নেন ইয়োসেপ মার্তিন। এই গোল হজম করায় হারের শঙ্কায় পড়ে গিয়েছিলো বার্সা। শেষ পর্যন্ত দলের হাল ধরেন অঁতোয়ান গ্রিজমান। ৭২তম মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ডি-বক্সে পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান গ্রিজমান। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন গ্রিজমান।

লিওনেল মেসি, সের্হিও বুসকতেস ও জেরাড পিকে ছিলেন বিশ্রামে। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে ছিলেন উসমান দেম্বেলে ও লুইস সুয়ারেস। সেই সঙ্গে জর্দি আলবা ও প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে বেঞ্চে রেখে একাদশ সাজান বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। 

বাংলাদেশ জার্নাল/ এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104536/গ্রিজমানের-জোড়া-গোলে-শেষ-ষোলোয়-বার্সা
গ্রিজমানের জোড়া গোলে শেষ ষোলোয় বার্সা গ্রিজমানের জোড়া গোলে শেষ ষোলোয় বার্সা Reviewed by mehedi hasan on January 22, 2020 Rating: 5

No comments