রোমে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ষপূর্তি উদযাপন

‘উই ফর আস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেসবুকভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের গ্রুপ এসএসসি ২০০৫ এইচএসসি ২০০৭ এর ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ইতালিতে বসবাসকারী প্রায় অর্ধশতাধিক প্রবাসী শিক্ষার্থী।

স্থানীয় রসই রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। একই সাথে লন্ডন, চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর, ঢাকা, ফেনী, সিলেটসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

Italy

২০১৮ সালে ১২ জানুয়ারি এসএসসি ২০০৫ এইচএসসি ২০০৭ এর সবাইকে এক প্লাটফর্মে আনতে সোহেল বিন আজাদ অপুর মাধ্যমে গ্রুপটি যাত্রা শুরু করে। যা মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় অর্ধলাখ সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে।

গ্রুপের কল্যাণে কেবল দেশেই নয়, বাংলাদেশের বাইরে ৪২টি দেশের শতাধিক শহরে ছড়িয়ে থাকা গ্রুপের সদস্যরা আজ একই সূত্রে গাঁথা। এই গ্রুপটির প্রধান উদ্দেশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশ কিংবা বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা।

Italy

যেন সবসময় একে অপরের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। এই গ্রুপের সদস্যরা যার যার অবস্থান থেকে অন্যদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বেকারত্ব দূরীকরণ, আর্তমানবতার সেবা বা বন্ধুর চিকিৎসায় পাশে দাঁড়ানো অথবা জরুরি প্রয়োজনে রক্তদানসহ যে কোনো সমস্যা সমাধানে গ্রুপের সদস্যরা সদা সচেষ্ট।

বিভিন্ন পেশায় নিয়োজিত সদস্যরা (যেমন-ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী, আইনজীবী, পুলিশ) নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো বন্ধুদের সেবা দিয়ে আসছে। পৃথিবীর কোনো প্রান্তেই কেউ আর একা নেই। গ্রুপের লক্ষ্য এই সম্মিলিত শক্তি ও নিরবচ্ছিন্ন সম্পর্ক বলীয়ান রেখে বন্ধুর ও দেশের সেবায় দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করা।

এমআরএম/এমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/2RkqWvd
রোমে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ষপূর্তি উদযাপন রোমে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ষপূর্তি উদযাপন Reviewed by mehedi hasan on January 15, 2020 Rating: 5

No comments