শাহজালালে ১৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
শাহজালালে ১৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
বাংলাদেশ
আরটিভি অনলাইন রিপোর্টহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা। জব্দ স্বর্ণের মূল্য প্রায় সতেরো কোটি টাকা বলে জানা যায়।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ০৮৫) তল্লাশিকালে সিটের হাতলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪টা স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সংস্থার মহাপরিচালক শহীদুল ইসলাম জানান, তল্লাশিকালে বিজনেস ক্লাসের ৪টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১ কেজি করে।
এসএস
from RTV Online https://www.rtvonline.com/bangladesh/83444/শাহজালালে-১৭-কোটি-টাকার-স্বর্ণ-উদ্ধার
শাহজালালে ১৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
Reviewed by mehedi hasan
on
January 15, 2020
Rating:
No comments