‘ভোট চোরদের’ প্রতিহতের ঘোষণা আমির খসরুর
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে 'ভোট চোরদের' প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 'ভোট চোরদের প্রতিহত করতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে'।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাড্ডা এলাকায় তিনি এ কথা বলেন।
খসরু বলেন, 'প্রতিনিয়ত আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশন (ইসি) যদি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে না নেয় তাহলে নেতাকর্মীরাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন।'
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেএইচ/এফআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/2sUW3VP
No comments