ভারত সফর হলেও হচ্ছেনা পাকিস্তান সফর

ভারত সফর হলেও হচ্ছেনা পাকিস্তান সফর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামি মাসে ভারত সফর করলেও এসময় তিনি পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামি মাসে ভারত সফর করলেও এসময় তিনি পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডন এক প্রতিবেদনে জানিয়েছে- এফও মুখপাত্র আয়েশা ফারুকি সাপ্তাহিক গণমাধ্যম ব্রিফিংয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে এক বিশেষ সফরে আসবেন। এ অঞ্চলের অন্য কোনো দেশে সফরের সঙ্গে যা সম্পর্কিত না। কারণ পাকিস্তান নিজেই একটি স্বতন্ত্র জায়গা।

ফারুকি বলেন, এই সফরের একটি নির্দিষ্ট সময়সীমা দিতে পারছেন না তিনি। তবে চলতি বছরের শেষ দিকে সেটা হতে পারে। এ নিয়ে দুই পক্ষই কাজ করছে।

এ অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফারুকি বলেন, আমরা মনে করি, এই অস্থিতিশীল প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার প্রতিরোধ ও স্থিতিশীল অবস্থাকে খর্ব করবে। এতে এক অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতাও বেড়ে যাবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছর যুক্তরাষ্ট্র সফরে ডোনাল্ড ট্রাম্পকে ইসলামাবাদ আসার আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104820/ভারত-সফর-হলেও-হচ্ছেনা-পাকিস্তান-সফর
ভারত সফর হলেও হচ্ছেনা পাকিস্তান সফর ভারত সফর হলেও হচ্ছেনা পাকিস্তান সফর Reviewed by mehedi hasan on January 24, 2020 Rating: 5

No comments