৩০০ পাউন্ডের হেভি ওয়েট আইএস নেতা আটক

৩০০ পাউন্ডের হেভি ওয়েট আইএস নেতা আটক
দেহের ওজন প্রায় ৩০০ পাউন্ড। যিনি কিনা ক্ষমতাতেও হেভি ওয়েট। শিফা আল-নিমা ওরফে আবু আবদুল বারি নামে শীর্ষ এই হেভি ওয়েট আইএস মুফতিকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর জেরুজালেম পোস্ট
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কদেহের ওজন প্রায় ৩০০ পাউন্ড। যিনি কিনা ক্ষমতাতেও হেভি ওয়েট। শিফা আল-নিমা ওরফে আবু আবদুল বারি নামে শীর্ষ এই হেভি ওয়েট আইএস মুফতিকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর জেরুজালেম পোস্ট
জেরুজালেম পোস্ট খবরে জানায়, মোসুল শহরের গোপন আস্তানা থেকে তাকে আটক করে ইরাকের সোয়াত বাহিনীর বিশেষ টিম। মাঝরাতে অভিযান চালিয়ে শিয়া নিমাকে বড় ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়।
আইএস প্রধান বাগদাদির পরেই এই জঙ্গি সংগঠনের অন্যতম ‘গডফাদার’ ছিল এই বিশালদেহি জঙ্গি।
ইরাকি পুলিশের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তিনি আইএসের শীর্ষস্থানীয় নেতা। তার ফতোয়ার ওপর ভিত্তি করে পণ্ডিত ও ধর্মীয় নেতাদের হত্যা করা হয় এবং নারীদের ধর্ষণ করা হয়। মোসুল শহরে অবস্থিত হযরত ইউনুস (আ.) এর কবর বোমা মেরে উড়িয়ে দেয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি।
ইরাকি পুলিশ জানিয়েছে, মুফতি শিফার বিরুদ্ধে মসজিদে উগ্রবাদের উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষোদগার করতেন এবং আইএসের পক্ষ নিতেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মুফতি শিফাকে পুলিশের গাড়িতে করে কারাগারের উদ্দেশে নেয়া হচ্ছে। বিশাল ওজনের কারণে পুলিশ ভ্যানের পেছনে জায়গা হয়েছে তার।
ইন্ডিয়া টুডে জানায়, পুলিশ তাকে গাড়িতে উঠাতে পারেনি। ছবিতে দেখা যায়, পুলিশ ভ্যানের পেছনে পড়ে আছে তার বিশাল দেহ। নেটিজেনরা রসিকতা করে লিখেন, তিনি হয়তো এতদিন কোনো বেকারিতে লুকিয়ে ছিলেন।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/103873/৩০০-পাউন্ডের-হেভি-ওয়েট-আইএস-নেতা-আটক
No comments