মেগান মার্কেলকে এবার পর্ন সাইটে চাকরির প্রস্তাব

মেগান মার্কেলকে এবার পর্ন সাইটে চাকরির প্রস্তাব

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার ঘোষণার পর ব্রিটিশ পূত্রবধূ মেগান মার্কেলকে চাকরির প্রস্তাব দিয়েছে প্রাপ্ত বয়স্কদের ওয়েবসাইট ইউপর্ন।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার ঘোষণার পর ব্রিটিশ পূত্রবধূ মেগান মার্কেলকে চাকরির প্রস্তাব দিয়েছে প্রাপ্ত বয়স্কদের ওয়েবসাইট ইউপর্ন। খবর মেট্রো

স্বাধীন জীবনযাপনের জন্য আর্থিক স্বনির্ভরে সহায়তা করতে ওয়েবসাইটটির মালিক চার্লি হিউজ এই পর্ন সাইটের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার তাকে আহ্বান জানিয়েছেন।

নিজেদের ওয়েবসাইটে মেগান মার্কেলের ছবি দিয়ে চার্লি হিউজ লিখেন, সাবেক এই অভিনেত্রী আমাদের বিশেষ জনকল্যাণকর উদ্যোগের একজন উপযুক্ত পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন। পুরোনো চিন্তা-ভাবনা ও সেকেলে নীতির বিপরীতে তিনি এখানে সৃজনশীল সমাধান খুঁজতে পারেন।

ইউপর্নের ভাইস প্রেসিডেন্ট চার্লি লিখেছেন, ইউপর্ন থেকে আমরা সাহায্য করতে চাইলেও অনেক কোম্পানি এবং সংস্থা আর্থিক সাহায্য নিতে চায় না। এই চিন্তা-ভাবনাকে সেকেলে বলেও মনে করেন তিনি।

তিনি বলেছেন, এই পৃথিবীকে উন্নত স্থানে পরিণত করতে আপনি সৃজনশীল সমাধান এবং চমকপ্রদ উপায়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। সেকেলে চিন্তা ভাবনা ও বিধি-বিধানের বাইরে এসে আপনি এসব করেছেন। এ কারণে আপনি আমাদের জনকল্যাণমূলক উদ্যোগের পরিচালক পদের জন্য উপযুক্ত।

প্রসঙ্গত, গত সপ্তাহে এক বিবৃতি দিয়ে রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। ‘সিনিয়র রয়্যাল’ উপাধি না নিয়ে তাঁরা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান।

হ্যারি-মেগানের এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও রানি এলিজাবেথ চাইছেন, হ্যারি-মেগান দম্পতি রাজপরিবারের সদস্য হিসেবে রাজকীয় দায়িত্ব পুরোপুরি পালন করুন।

রানী এলিজাবেথ বলেন, রাজপরিবার আমার নাতি (প্রিন্স হ্যারি) ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি গঠনমূলক সিদ্ধান্ত নিতে পেরেছে।

রানী আরও বলেন, আমি এবং আমার পুরো পরিবার হ্যারি ও মেগানের নতুন পারিবারিক জীবনের বিষয়ে ইতিবাচক থাকব। তারপরও আমরা চাই তারা রাজপরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবেই থাকুক। তাদের স্বাধীন জীবনযাপনের ইচ্ছাকে আমরা শ্রদ্ধা করি।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/103874/মেগান-মার্কেলকে-এবার-পর্ন-সাইটে-চাকরির-প্রস্তাব
মেগান মার্কেলকে এবার পর্ন সাইটে চাকরির প্রস্তাব মেগান মার্কেলকে এবার পর্ন সাইটে চাকরির প্রস্তাব Reviewed by mehedi hasan on January 17, 2020 Rating: 5

No comments