এনবি আর চেয়ারম্যানের মিনিস্টার-এর ফ্যাক্টরী পরিদর্শণ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ইলেক্ট্রনিক্স কোম্পানী মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি.-এর ফ্যাক্টরী পরিদর্শণ করেন জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভুঁইয়া (এনডিসি)। ১৪ মার্চ ফ্যাক্টরী পরিদর্শণ শেষে তিনি বলেন, দেশীয় ইলেক্ট্রনিক্স শিল্পকে সমৃদ্ধ করতে কাজ করছে মিনিস্টার। আমি তাদের পণ্যের মান ও ডিজাইন দেখে অভিভূত। তারা দেশের রাজস্ব, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে প্রশংসনিয় ভ‚মিকা পালন করছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, খুবই অল্প সময়ের মধ্যে মিনিস্টার ব্র্যান্ড দেশের অভ্যন্তরীণ চাহিদায় অবদান রাখার পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানী করতে সক্ষম হবে।
এসময় তিনি মিনিস্টারের চেয়ারম্যান তরুণ উদ্দ্যোক্তা এম. এ. রাজ্জাক খান (রাজ) সহ মিনিস্টার পরিবারের সবার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য কালিপদ হালদার, মো: ফিরোজ শাহ আলম, খন্দকার আমিনুর রহমান, মো: রেজাউল হাসান, কানন কুমার রায়, এ এফ এম আবদুল্লাহ খান, মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এস এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত কমিশনার, ট্যাক্স, ময়মনসিংহ সহ উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এসময় আমন্ত্রিত সকল অতিথিদেরকে স্বাগত জানান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি. এর চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান (রাজ) ও ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু।
from home | natunbarta.com | Top Online Newspaper in Bangladesh https://ift.tt/2Wf7MaV
No comments