মহেশ বাবুর অস্ত্রোপচার

মহেশ বাবুর অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। দীর্ঘদিন ধরে হাঁটুর আঘাতে ভুগছেন তিনি। অবশেষে হাঁটুর অস্ত্রোপচার করতে যাচ্ছেন এই অভিনেতা। পরিবার নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মহেশ। সেখানেই অস্ত্রোপচার করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘জানুয়ারির শেষ সপ্তাহে মহেশ বাবুর হাঁটুর অস্ত্রোপচার করা হবে। তাকে পাঁচ মাস বিশ্রামে থাকতে হবে বলেও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’ 

সূত্রটি আরো বলেন, ‘‘২০১৪ সালে আগাড়ু গানের শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান মহেশ। ব্যস্ততার কারণে এতদিন অস্ত্রোপচার করাতে পারেননি। ২০১৭ সালে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। এদিকে তার অভিনীত ‘সারিলেরু নিকেভভারু’ সিনেমার প্রচারের কাজও শেষ হয়েছে। তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে তার হাঁটুর অস্ত্রোপচার শেষ করবেন।’’

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সারিলেরু নিকেভভারু’। গত ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। অ্যাকশন ঘরানার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন—মহেশ বাবু, রাশমিকা মান্দানা, বিজয়া শান্তি, প্রকাশ রাজ। একজন আর্মি মেজরের চরিত্রে অভিনয় করেছেন মহেশ। অনিল রবিপুড়ি পরিচালিত সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে।



ঢাকা/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/30Uvb4M
মহেশ বাবুর অস্ত্রোপচার মহেশ বাবুর অস্ত্রোপচার Reviewed by mehedi hasan on January 26, 2020 Rating: 5

No comments