বাণিজ্যযুদ্ধ শিথিলে চীন-যুক্তরাষ্ট্রের প্রথম পর্যায়ের চুক্তি

বাণিজ্যযুদ্ধ শিথিলে চীন-যুক্তরাষ্ট্রের প্রথম পর্যায়ের চুক্তি

দীর্ঘদিন ধরে চলতে থাকা বাণিজ্যযুদ্ধ শিথিল করতে অবশেষে প্রথম পর্যায়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষর হয়।

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরে চলতে থাকা বাণিজ্যযুদ্ধ শিথিল করতে অবশেষে প্রথম পর্যায়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরের পর বিষয়টিকে মার্কিন অর্থনীতির জন্য ‘রূপান্তরকারী’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অর্থনীতিবিদরা আশা করছেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে ঝুঁকিতে থাকা বিশ্ব অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

অন্যদিকে চীনা নেতারা এ চুক্তিকে ‘উইন-উইন’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি করতে সহায়তা করবে।

চীন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি ২০১৭ সালের তুলনায় আরো ২০০ বিলিয়ন ডলার বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর আরোপিত নতুন শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে।

মার্কিন চেম্বার অব কমার্সের চীনা সেন্টারের সভাপতি জেরেমি ওয়াটারম্যান বলেন, সামনে আরো অনেক কাজ পড়ে আছে। মূলকথা হলো, তাদের (চীন) দিনটি উপভোগ করা উচিত, কিন্তু দ্বিতীয় পর্যায়ের জন্য টেবিলে ফিরে আসতে তারা বেশি সময় অপেক্ষা করবেন না।

ওয়াশিংটন ও বেইজিংয়ের সংশ্লিষ্টরা বলছেন, প্রথম পর্যায়ের হলেও এই চুক্তির আওতায় দু’পক্ষই কৃষিপণ্য, জ্বালানি, শিল্পপণ্যসহ বিপুল পরিমাণ পণ্য ক্রয়ে সম্মত হয়েছে। প্রযুক্তি স্থানান্তর, মেধাস্বত্ব, কৃষি, আর্থিক সেবা, মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়সহ অনেক বিষয় থাকছে এ চুক্তিতে।

প্রায় ২ বছর ধরে বিশ্বের দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুল্ক যুদ্ধ চলছে। একে অপরের পণ্যের ওপরে ক্রমাগত শুল্ক বাড়িয়েছে এই দুই দেশ। যার বিরূপ প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/103590/বাণিজ্যযুদ্ধ-শিথিলে-চীন-যুক্তরাষ্ট্রের-প্রথম-পর্যায়ের-চুক্তি
বাণিজ্যযুদ্ধ শিথিলে চীন-যুক্তরাষ্ট্রের প্রথম পর্যায়ের চুক্তি বাণিজ্যযুদ্ধ শিথিলে চীন-যুক্তরাষ্ট্রের প্রথম পর্যায়ের চুক্তি Reviewed by mehedi hasan on January 15, 2020 Rating: 5

No comments