খুলনায় নব্য জেএমবি’র ২ সদস্য আটক
খুলনায় নব্য জেএমবি’র ২ সদস্য আটক
দেশজুড়ে
খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইনসন্দেহভাজন নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি বিশেষ টিম খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন। যাচাই-বাছাই করে বিস্তারিত জানানো হবে।
এসএস
from RTV Online https://www.rtvonline.com/country/84105/খুলনায়-নব্য-জেএমবির-২-সদস্য-আটক
খুলনায় নব্য জেএমবি’র ২ সদস্য আটক
Reviewed by mehedi hasan
on
January 24, 2020
Rating:
No comments