করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১
রহস্যময় করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে চীনে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ এ দাঁড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২শ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্করহস্যময় করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে চীনে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ এ দাঁড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২শ ছাড়িয়েছে।
শনিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। একদিন আগেও ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২৬, আক্রান্তের সংখ্যা ছিল আট শতাধিক।
চীনের সাথে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। বাড়ছে ভাইরাসে আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা। সবশেষ অস্ট্রেলিয়া ও ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানা গেছে।
শনিবার সকালে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আক্রান্ত ব্যক্তি ৫০ বছর বয়সী চীনা নাগরিক বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকস।
এদিকে চীনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এক বৈঠকে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104971/করোনাভাইরাস-চীনে-মৃতের-সংখ্যা-বেড়ে-৪১
No comments