খাদ্যাভাবে ভুগছে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ​

খাদ্যাভাবে ভুগছে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ​

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লুএফপি) জানিয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬ টি দেশের প্রায় ৪৫ মিলিয়ন মানুষ খাদ্যাভাবে ভুগছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লুএফপি) জানিয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬ টি দেশের প্রায় ৪৫ মিলিয়ন মানুষ খাদ্যাভাবে ভুগছে। 

ডাব্লুএফপি বিবৃতিতে জানায়, বারবার খরা, বন্যা ও অর্থনৈতিক বিপর্যয়ের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬টি দেশ খাদ্য অভাবে ভুগছে। এতে ৪৫ মিলিয়ন মানুষের জন্য খাদ্য সহায়তার জরুরি। তাদের খাদ্য সহায়তার জন্য যেখানে ৪৮৯ মিলিয়ন ডলারের প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র ২০৫ মিলিয়ন ডলার।

আফ্রিকার দক্ষিণাঞ্চলের ডাব্লুএফপি'র আঞ্চলিক প্রধান লোলা কাস্ট্রো বলেন, এরকম খাদ্য অনিরাপত্তা আমি আগে কখনো দেখিনি। আর প্রমাণাদি বিশ্লেষণ করে দেখা যায়, সামনের দিকে যার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের সময় আবার এসেছে। তবে এ বছর আমরা আর সাইক্লোনের ক্ষতি পোষাতে পারবো না। যদি সঠিক মত দাতা দেশগুলো সাহায্য না দেওয়া হয় তাহলে এটি মহামারি আকারে দেখা দিবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী মাসগুলোতে গরম আরও বাড়তে পারে এবং শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এমন হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলি হল- এসওয়াতিনী, লেসোথো, মাদাগাস্কার, মালাভি, মোজাম্বিক, নামিবিয়া, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, জিম্বাবুয়ের ১৫ মিলিয়ন মানুষের প্রায় অর্ধেক লোক দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় বাস করে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/103742/খাদ্যাভাবে-ভুগছে-আফ্রিকার-৪৫-মিলিয়ন-মানুষ​
খাদ্যাভাবে ভুগছে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ​ খাদ্যাভাবে ভুগছে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ​ Reviewed by mehedi hasan on January 16, 2020 Rating: 5

No comments