গোলাপগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসির সোম ও মঙ্গলবার
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ’র তাফসীরুল কোরআন সম্মেলন সোম ও মঙ্গলবার (২০ ও ২১ জানুয়ারি)।
দু’দিনব্যাপী এ সম্মেলন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ঢাকাদক্ষিণ সাবরেজিস্ট্রারি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিসরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ ঢাকা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী ঢাকা, দেওবন্দ মাদরাসার সাবেক ইমাম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা মেরাজুল হক মাজহারী ঢাকা, মুফতি লোকমান সাদী ঢাকা, মুফতি বশির আহমদ বি-বাড়িয়া, মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জী, ক্বারী মুখতার আহমদ সিলেট।
এছাড়া দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ তাফসির পেশ করবেন।
দু’দিনব্যাপী এ সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের সদস্যবৃন্দ।
The post গোলাপগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসির সোম ও মঙ্গলবার appeared first on AmaderProtidin.com.
from AmaderProtidin.com https://ift.tt/367plOL
No comments