‘পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এয়ারলাইন্সগুলোরও দায়বদ্ধতা রয়েছে’
‘প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এয়ারলাইন্সগুলোরও অনেক দায়বদ্ধতা রয়েছে। কারণ, প্রাকৃতির অনেক কিছুই পর্যটনের অংশ।’ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে এক্সেলে আকাশপথে যোগাযোগ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন দেশের বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
মফিজুর রহমান বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে আকাশ পথের যোগাযোগ আরও বাড়াতে হবে। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের নতুনকে দেখা ও জানার অদম্য ইচ্ছা পূরণ হবে।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে এবং বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে উঠলে নভোএয়ারও তার ফ্লাইট কানেক্টিভিটি বাড়াবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন এভিয়েশন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি মুজিব মাসুদ, সাধারণ সম্পাদক তানজিম পলিন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মির্জা মেহেদী তমাল প্রমুখ।
আরএম/জেডএ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/2FSgZji
No comments