জরিমানা ছাড়াই যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ

জরিমানা ছাড়াই যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ
জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত মূল কর বা ফি জমা দিয়ে খেলাপি মালিকদের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
জার্নাল ডেস্কজরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত মূল কর বা ফি জমা দিয়ে খেলাপি মালিকদের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছাড়া মূল কর/ফি জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে। অর্থ বিভাগ গত ৮ জানুয়ারি এ বিষয়ে সম্মতি দিয়েছে।
তাছাড়া আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অগ্রিম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/104274/জরিমানা-ছাড়াই-যানবাহনের-কাগজপত্র-হালনাগাদের-সুযোগ
জরিমানা ছাড়াই যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ
Reviewed by mehedi hasan
on
January 20, 2020
Rating:
No comments