ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাতার আ.লীগের সাক্ষাৎ

কাতার সরকারের আমন্ত্রণে ওআইসি উইথ ক্যাপিটাল সিটি দোহার ক্লোজিং শিরোমনি ওআইসি উইথ ক্যাপিটাল নতুন সিটি ঢাকার চাবি বুঝে নিতে দেশটিতে সফরত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আওয়ামী লীগের নেতারা।

স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) রাতে দোহা শেরাটন হোটেলের লবিতে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান কাতার মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাসান মাবুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ কাতার আওয়ামী লীগের নেতারা।

এ সময় প্রতিমন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে গত চার মাস যাবৎ ওআইসি উইথ ক্যাপিটালের নতুন সিটি কীভাবে করা যায় আমরা সরকারের পক্ষ থেকে আলোচনা করে সফল হয়েছি, মুসলিম দেশের সংগঠন ওআইসি ২০২০ সালের নতুন সিটি হিসেবে ঢাকার নাম ঘোষণা করেছে। আজ দোহার ক্লোজিং শিরোমনি শেষে তাদের কাছে চাবি হস্তান্তর করা হয়। আগামী এপ্রিল মাসের ২য় সপ্তাহে ঢাকায় ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের নিয়ে ওআইসি উইথ ক্যাপিটাল সিটি ঢাকার ওপেনিং শিরোমনি অনুষ্ঠিত হয়।

এমআরএম/এমকেএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/366usid
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাতার আ.লীগের সাক্ষাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাতার আ.লীগের সাক্ষাৎ Reviewed by mehedi hasan on January 16, 2020 Rating: 5

No comments