সৈয়দপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সৈয়দপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

জার্নাল ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুন সাতপাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর দুলাল মিয়ার মেয়ে জান্নাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/103435/সৈয়দপুরে-স্কুলছাত্রীর-আত্মহত্যা
সৈয়দপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা সৈয়দপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা Reviewed by mehedi hasan on January 14, 2020 Rating: 5

No comments