শেরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতিকে সংবর্ধনা

শেরপুর জেলার আমাদের আইন সংস্থার আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীমকে সংবর্ধনা জানানো হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক সাবিহা জামান শাপলা।

আমাদের আইন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মো. নূর-ই- আলম চঞ্চলের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল আলমের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা কমিটির কো-চেয়ারম্যান আবু জর মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এ ইতি, মো, ইউসুফ আলী রবিন, ইঞ্জিঃ শান্ত রায়।

jagonews24

এ ছাড়া জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জান্নাতুল ফেরদৌসি শিবলী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষ, জেলা কমিটির অর্থ সম্পাদক নিপা দাস, সদর কমিটির সহ সাধারন সম্পাদক সোহাগী আক্তার, সদর কমিটির সদস্য, সমাজকর্মী, বিডি ক্লিন শেরপুর ও রক্ত সৈনিক বাংলাদেশ এর সমন্বয়ক আল আমিন রাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্পী মো. ইউসুফ আলী রবিন গান পরিবেশন করেন।

এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/2RCmurM
শেরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতিকে সংবর্ধনা শেরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতিকে সংবর্ধনা Reviewed by mehedi hasan on January 21, 2020 Rating: 5

No comments