দিনে দুপুরে নারীকে গলা কেটে হত্যা

দিনে দুপুরে নারীকে গলা কেটে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে সপ্তমী রানী বসাক (৫০) নামে এক নারীকে দিনে দুপুরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে সপ্তমী রানী বসাক (৫০) নামে এক নারীকে দিনে দুপুরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

নিহত সপ্তমী রানী রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাকের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসীর জানায়, রবিবার সকালে উপজেলার রায়কালী বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাক তার স্ত্রী সপ্তমী রানী বসাককে বাড়িতে রেখে রায়কালী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় তার ছেলে ও পুত্রবধু একটি বিবাহ অনুষ্ঠানে ছিলেন। দুপুর ২টার দিকে বিশ্বনাথ দুপুরের খাবার খেতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় শয়ন ঘরের মধ্যে পড়ে আছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বিকেলে লাশ উদ্ধার করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/104155/দিনে-দুপুরে-নারীকে-গলা-কেটে-হত্যা
দিনে দুপুরে নারীকে গলা কেটে হত্যা দিনে দুপুরে নারীকে গলা কেটে হত্যা Reviewed by mehedi hasan on January 19, 2020 Rating: 5

No comments