অবশেষে সুখবর পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
অবশেষে সুখবর পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষা
জার্নাল ডেস্কসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত টাইমস্কেল পেতে চলেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক প্রধান শিক্ষকরা ৯/৩/২০১৪ খ্রি. তারিখের পর থেকে টাইমস্কেল থেকে বঞ্চিত ছিলেন। গত ৭ জানুয়ারি ২০২০ তারিখের নাজমা শেখ স্বাক্ষরিত ৮২৮ নং স্বারকে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৭(১) অনুচ্ছেদের সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে পরিপত্র জারি করা হয়।
পরবর্তীতে প্রধান শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রধান শিক্ষকদের টাইমস্কেলের ব্যাপারে সুপারিশ করা হয়।
এরপর গত ১৫ জানুয়ারি মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত পত্র ইস্যু করা হয়। ফলে টাইমস্কেল পাওয়ার সম্ভাবনার দার খুলে গেল।
আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/104686/অবশেষে-সুখবর-পেলেন-প্রাথমিকের-প্রধান-শিক্ষকরা
No comments