আজ খিলক্ষেত থেকে গণসংযোগ করবেন আতিকুল

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম খিলক্ষেত এলাকা থেকে তার গণসংযোগ শুরু করবেন।

আজ (সোমবার) বেলা ১১টায় খিলক্ষেত রেলগেট এলাকা থেকে তিনি ১১তম দিনের মতো গণসংযোগ করবেন।

মেয়র প্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, খিলক্ষেত রেলগেট এলাকা থেকে শুরু করে লেকসিটি, কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা, ডুমনি, তলনা, প্যাতিরা, আশকোনা এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোট চাইবেন আতিকুল ইসলাম।

এর আগে গত ১০ জানুয়ারি থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ ১১তম দিনের মতো গণসংযোগ করবেন তিনি।

প্রসঙ্গত, নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এএস/বিএ/পিআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/2ubNZAv
আজ খিলক্ষেত থেকে গণসংযোগ করবেন আতিকুল আজ খিলক্ষেত থেকে গণসংযোগ করবেন আতিকুল Reviewed by mehedi hasan on January 19, 2020 Rating: 5

No comments