পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন কিম

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে সরিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি পিয়ংইয়ং এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, রি ইয়ং হোকে সরিয়ে দেয়া হলেও তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আগামী বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

রি ইয়ং হো ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের যে তিন দফা সাক্ষাত হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইয়ং হো।

শনিবার দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ প্রথম উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার খবর প্রকাশ করে। দেশটির কমিটি ফর দ্যা পিসফুল রিইউনিফিকেশনের সাবেক সভাপতি রি সং গোয়ানকে নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। রি সিং গোয়ান ২০১৮ সালের শুরুর দিকে দুই কোরিয়ার মধ্যকার শীর্ষ সম্মেলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

উত্তর কোরিয়ার রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়া হলো বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।

রি ইয়ং হোকে ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে দেখা যায়নি। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই অধিবেশনে নিয়মিত অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠক অংশগ্রহণ করেন।

টিটিএন/পিআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/38gmiVC
পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন কিম পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন কিম Reviewed by mehedi hasan on January 18, 2020 Rating: 5

No comments