সিনিকেয়ার’র দ্বিতীয় আউটলেট উদ্বোধন

সিনিকেয়ার’র দ্বিতীয় আউটলেট উদ্বোধন

কর্পোরেট জগত

জার্নাল ডেস্ক

লাইফস্টাইল ব্র্যান্ড সিনিকেয়ার বাংলাদেশ তাদের দ্বিতীয় আউটলেট রাজধানীর বনানীতে উদ্বোধন করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে আউটলেটটি উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিকেয়ার এশিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু, সিনিকেয়ার বাংলাদেশের সিইও রেদোয়ানুল ইসলাম, অপারেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, বিউটি এক্সপার্ট মারিয়া মৃত্তিক, মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান প্রমূখ।

উদ্বোধন শেষে মিম জানান, সিনিকেয়ারের সব ধরনের পণ্য ত্বকের জন্য উপযোগী। পণ্যটি ত্বকের জন্য সহনশীল এবং শতভাগ হালাল।

তিনি বলেন, এর অনেকগুলো পণ্য আমি ব্যবহার করে দেখেছি; বেশ উপকারী। ব্যবহারের পর ত্বকটা বেশ গ্লো করে। হেয়ার, সিরাম, স্ক্রিনক্রীমসহ বেশ কিছু মানসম্পন্ন পণ্য আছে তাদের। আরেকটি বিষয়, এটা তিন দিনে রং ফর্সা করবে তা বলবো না। তবে এটা ব্যবহার করার পর অনেক যুগ উপযোগী মনে হয়েছে।

জাহিদ আহমেদ দিপু বলেন, সাউথ এশিয়ান জোনে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সিনিকেয়ার। যমুনার শোরুমের পর বনানীতে দ্বিতীয় আউটলেট উদ্বোধন হলো। বিউটি অলওয়েজ কামস ফর্ম ইনসাইড এটা ফোকাস রেখে কাজ করছে সিনিকেয়ার।

সিনিকেয়ার বাংলাদেশের সিইও রিদওয়ানুল ইসলাম বলেন, কোরিয়ান বা চায়না বেইজ পণ্যগুলো মানুষের ত্বকের জন্য ভালো কিছু না। শতভাগ হার্বাল পণ্য না। ত্বকের জন্য সিনিকেয়ার এমন মানসম্পন্ন পণ্য বাংলাদেশে এনেছে যা একদিনেই ত্বক ফর্সা না করে ধীরে ধীরে গ্লো করবে।  আসল পণ্যটা ব্যবহারকারীর কাছে পৌছে দিতে চাই আমরা। সমগ্র বাংলাদেশে সিনিকেয়ারের বিপনন কেন্দ্র এবং স্কিনকেয়ার বিশেষজ্ঞ ও পরামর্শ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি।

উল্লেখ্য, সিনিকেয়ার অস্ট্রেলিয়ার সিডনিতে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। সারাবিশ্বে ২৫০টিরও বেশি আউটলেট রয়েছে। সিনিকেয়ার বাংলাদেশ অর্গানিক সব পণ্য নিয়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/corporate-world/105105/সিনিকেয়ারর-দ্বিতীয়-আউটলেট-উদ্বোধন
সিনিকেয়ার’র দ্বিতীয় আউটলেট উদ্বোধন সিনিকেয়ার’র দ্বিতীয় আউটলেট উদ্বোধন Reviewed by mehedi hasan on January 26, 2020 Rating: 5

No comments