আজকের রাশিফল

আজকের রাশিফল

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

জার্নাল ডেস্ক

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): ব্যবসায়িক যোগ শুভ। চাকুরীরস্থানে উন্নতির যোগ আছে। তবে কর্মভাবে সমস্যা লেগেই থাকবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আর্থিক অপচয় হতে পারে। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মযোগ শুভ।

মিথুন (২২মে – ২১ জুন): ব্যবসায়িক দিকে থেকে সুযোগ মিলতে পারে। মনের মানুষের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থানে কোনও হানিকারক কিছু ঘটতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনার কোনো ব্যবহার পরিবারে কারো খারাপ লাগতে পারে। কর্মচাপ আপনাকে মানসিক অস্থিরতা প্রদান করবে।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): জীবিকাক্ষেত্রে নতুন আলো দেখতে পাবেন। তবে পারিবারিক কোনও অশান্তি অনেক দূর গড়াতে পারে। আর্থিকযোগ শুভ।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): শত্রুর ব্যাপারে সাবধান থাকতে হবে। কোনও বিপদ আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): শারীরিকভাবে ভাল নাও থাকতে পারেন। চিকিৎসায় ব্যয় বাড়বে। পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে। ব্যবসায়িক যোগ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): নতুন কোনো যোগাযোগ আসতে পারে। অর্শজাতীয় রোগে বেদনা বাড়াবে। মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে। আর্থিক ব্যয় বাড়তে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): কর্মভাবে কোনো বিবাদ কপালে জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কথা রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): উপহার পেতে পারেন। অচেনা লোকের জন্য বিপদ আসতে পারে। ব্যয় বাড়তে পারে। ব্যবসায়িকযোগ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): প্রিয়জনের থেকে মানসিক আঘাত পেতে পারেন। মনের মানুষের সাথে বিবাদ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মযোগ শুভ।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/horoscope/103738/আজকের-রাশিফল
আজকের রাশিফল আজকের রাশিফল Reviewed by mehedi hasan on January 16, 2020 Rating: 5

No comments