‌নিউজল্যা‌ন্ডে নিহত ৩২ জ‌নের ছ‌বি প্রকাশ

আমা‌দের প্র‌তি‌দিন ডেস্ক:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের মধ্যে ক‌য়েক জ‌নের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ হামলায় নিহতদের মধ্যে শিশুসহ শিক্ষার্থী পাইলট, প্রকৌশলী এবং স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন। নিহত হওয়া ওজাইর কাদির নামের শিক্ষার্থী পাইলট, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশলান এভিয়েশন একাডেমিতে পড়ালেখা করতেন।

হামলায় ৫০ জন নিহত হলেও এখন পর্যন্ত ৩২ জনের ছবি প্রকাশ করা হয়েছে। নিহত ৫০ জনের মরদেহ শনাক্তে দ্রুততার সঙ্গে কাজ চলছে। মুসলিম নিয়মানুযায়ী তাদের দাফন সম্পন্ন করতেই এমন উদ্যোগ নিয়েছে তারা।

নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট জাসিন্ডা আরডার্ন জানান, শনাক্ত হওয়া মরদেহগুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে। সব মরদেহ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হচ্ছে।

এ সম্পর্কে এক পুলিশ কর্মকর্তা জানায়, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালঞ্জ হলো সঠিকভাবে মরদেহগুলোকে চিহ্নিত করা। একজনের মরদেহ তার নিজের পরিবারের পরিবর্তে অন্য পরিবারের হাতে তুলে দেয়ার মতো বাজে কাজ আর দ্বিতীয়টি নেই। অবশ্য আমাদের এখানে এমনটি হবে না।

The post ‌নিউজল্যা‌ন্ডে নিহত ৩২ জ‌নের ছ‌বি প্রকাশ appeared first on AmaderProtidin.com.



from AmaderProtidin.com https://ift.tt/2U2AaPP
‌নিউজল্যা‌ন্ডে নিহত ৩২ জ‌নের ছ‌বি প্রকাশ ‌নিউজল্যা‌ন্ডে নিহত ৩২ জ‌নের ছ‌বি প্রকাশ Reviewed by mehedi hasan on March 22, 2019 Rating: 5

No comments